ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসকন নিষিদ্ধের আবেদন, যে নির্দেশনা দিলেন হাইকোর্ট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানিতে সরকারের পদক্ষেপ জানাতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মনিরুজ্জামান।

তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেলকে ডেকে পাঠান আদালত।

এ সময় অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে।

তখন আদালত বলেন, তারা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কেউ অবনতি করতে না পারে।

এরপর ইসকন ও সাম্প্রতিক ইস্যুত সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানানোর নির্দেশ দেন হাইকোর্ট।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ইসকন নিষিদ্ধের আবেদন, যে নির্দেশনা দিলেন হাইকোর্ট

আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪