দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়বেন তিনি। আর সেই বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করে কোনও ওটিটি প্ল্যাটফর্মে দেখানোর কথা ভাবছে নাগার পরিবার। ইতোমধ্যেই তাদের কাছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাবও এসেছে বলে খবর।
সূত্রের খবর, সেই ওটিটি প্লাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে নেটফ্লিক্স। ১৯০টি দেশ থেকে স্ট্রিমিং করা যায় এই প্ল্যাটফর্মটি।
নাগা-শোভিতার বিয়েতে বলিউড, টালিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় তারকারাও উপস্থিত থাকবেন। আর সেই উদযাপনে ক্যামেরাবন্দি করে তথ্যচিত্রের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
শোনা গেছে, ৫০ কোটি টাকায় নাকি শেষমেশ নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে নাগা-শোভিতার বিয়ের স্বত্ব এর আগে নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছিলেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। সেই তালিকায় ছিল নেটফ্লিক্সও। বিয়ের সমস্ত মুহূর্তকে চিরকাল ধরে রাখতে ও অনুরাগীদেরও তাদের বিয়ের সাক্ষী করতে এই উদ্যোগ নিচ্ছেন নাগার্জুন।
নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে নিয়ে ইতোমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিও, যেখানে বসবে তাদের বিয়ের আসর।
২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বিবাহিত ছিলেন অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্য। তার পরেই হঠাৎ ছন্দপতন। সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেন শোভিতা। অতঃপর বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা।
চেতনায়২৪ ডেস্ক : 






































