ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর ডিবি পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি ইসকনের সাবেক নেতা।

ইসকনের কার্যনির্বাহী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে কালের কণ্ঠকে বলেন, শুনেছি চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে তুলে নেওয়া হয়েছে।

তবে কারা নিয়েছে সে বিষয়ে আমরা স্পষ্ট না।তিনি আরো বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪