ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে। সোমবার সকাল ৬টায় এই স্থানটিতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া এ সময় দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে। এ ছাড়া আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বিরাজমান রয়েছে।

এটি আরো ঘণীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে

আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪