ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও শিল্পাঞ্চলে বুটেক্স ও পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। রবিবার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান।

ওসি শামীমুর রহমান রাত ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনো চলছে। তবে কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, বিটাক মোড় এলাকায় বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

তেজগাঁও শিল্পাঞ্চলে বুটেক্স ও পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় : ০১:১৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪