ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সজাগ-সতর্ক না থাকলে হায়নারা আবারও পরিবেশকে বিনষ্ট করবে : এ্যানি

  • মো. নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

oplus_2

সজাগ ও সতর্ক না থাকলে হায়নারা আবারো পরিবেশকে বিনষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত তাঁতবস্ত্র দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যানারে এ মেলার আয়োজন করা হয়।
বিএনপি নেতা এ্যানি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাভাবিক পরিবেশ পেয়েছি। সজাগ ও সতর্ক না থাকলে ওই হায়নারা আবারো আমাদের পরিবেশকে বিনষ্ট করতে পারে। কারণ বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে চলেছে। পুরনো মিছিলের ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। আর পাশ্ববর্তী দেশে বসে বলতেছে, ‘যেকোন সময় চলে আসবো’।
এখন পর্যন্ত এরা (আওয়ামী লীগ) জাতির কাছে ক্ষমা চায়নি। বরং আমাদেরকে থ্রেট করছে, ধমক দিচ্ছে। এ থ্রেট পুরো জাতিকে, পুরো বাংলাদেশের জনগণকে করছে। টার্গেট হল কাঙ্খিত লক্ষ্যে আমাদেরকে পোঁছাতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা সুন্দর দেশ হিসেবে দেখতে চাই।
তিনি বলেন, বিএনপি ও ছাত্ররা আন্দোলন করছে দেশ ও জনগণের জন্য। সুতরাং আমাদের টার্গেট আর ছাত্রদের টার্গেট এক। একই লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। এতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে সুযোগ নেওয়ার জন্য অনেকেই দুর্বল পয়েন্ট তৈরি করে দেবে। সেখানেও কোন সুযোগ দেওয়া যাবে না। আমাদের মধ্যে প্রতিযোগীতা থাকবে, কিন্তু প্রতিহিংসার কোন সুযোগ নেই। ছাত্রদের আহ্বানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্রের লিপ্ত।

বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে এ্যানি বলেন, ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদেরকে জায়গা খুঁজতে হবে। আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন। আমার কাছে অনেক তদবির আসে, বিভিন্ন চাকরির জন্য। চাকরিতো আপনি করবেন, কিন্তু মেধার ভিত্তিতে আপনাকে আসতে হবে। সুতরাং আমার মনে হয় তদবিরটা কমিয়ে কিভাবে মেধার প্রতিযোগীতায় সেখানে যেতে পারেন, সেই চেষ্টা আপনারা করবেন। যে মেধার জন্য আপনারা সংগ্রাম ও লড়াই করেছেন।

খেলাধুলা নিয়ে তিনি আরও বলেন, প্রত্যেকটি ক্লাব উৎসবমুখর ও জমজমাট রাখতে হবে। ক্রীড়াঙ্গন উৎসবমুখর রাখলে মাদক আপনাদেরকে স্পর্শ করতে পারবে না। বিগত সরকার শুধু অবৈধ সরকার নয়, মাদকেরও সরকার ছিল। তারা মাদক দিয়ে এ প্রজন্মকে ধংস করে দিতে চেয়েছিল। এরা এ প্রজন্মকে ধংস করারা জন্য যত রকমের অপকৌশল আছে, ষড়যন্ত্র আছে সবকিছু তারা এবং পাশ্ববর্তী দেশ ভারত একসঙ্গে মিলে করেছে। পাশ্ববর্তী দেশ থেকে মাদক এসেছে, তারা এখানে মাদকের এজেন্সি নিয়ে বাংলাদেশের এ প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আবদুর রব শামীম, মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সজাগ-সতর্ক না থাকলে হায়নারা আবারও পরিবেশকে বিনষ্ট করবে : এ্যানি

আপডেট সময় : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪