ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে ইসলামী ব্যাংকের পথেরহাট শাখা উদ্বোধন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সব সুবিধা নিয়ে চট্টগ্রামের রাউজানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩৯৭তম শাখা হিসেবে পথেরহাট শাখা উদ্বোধন করা হয়েছে। 

রোববার ২৪ নভেম্বর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আবদুস সামাদ।

এতে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থজোন প্রধান এম. জুবায়ের আজম হেলালী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পথেরহাট শাখাপ্রধান মোহাম্মদ নুরুল আবছার।

আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ধর্মপ্রিয় মহাথেরো, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মীর আসলাম, সমাজসেবক মোহাম্মদ জানে আসলাম, শুভময় দাশ রাজু ও মোহাম্মদ শাহাজান মঞ্জু। এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোন প্রধান মিয়া মোহা. বরকত উল্লাহ সহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তা, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। নতুন বাংলাদেশে গ্রাহকরা ইসলামী ব্যাংককে আরো বেশি আস্থার ব্যাংক হিসেবে নিয়েছেন। গ্রাহকরা এখন নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের প্রতিটি শাখায় সেবা গ্রহণ করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাউজানে ইসলামী ব্যাংকের পথেরহাট শাখা উদ্বোধন

আপডেট সময় : ০৫:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪