ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজও রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে গত কয়েক দিনের মত আজও রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।

রোববার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকার যাত্রাবাড়ী, শাহবাগ, প্রেসক্লাব, সায়েন্সল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছেন বলে খবর পাওয়া গেছে। ফলে ওই সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চালকরা গণঅবস্থান নেন।  এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সাকিব মিয়া নামে এক ব্যাটারিচালিত রিকশাচলক বলেন, ‘‘ঋণ করে অটোরিকশা কিনছি। এখন যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের পরিবারসহ না খেয়ে থাকতে হবে। সরকার যদি বন্ধ করতে চায় তাহলে আমদানি বন্ধ করে দিতে পারে। আমরা চাচ্ছি, হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে অটোরিকশা চালাচলের অনুমতি দেওয়া হোক।’’

সকালে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তবে হঠাৎ লাঠি নিয়ে একদল লোক তাদের ধাওয়া করে। পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রিকশাচলকরা প্রতিরোধ করেন। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

মফিজুল ইসলাম নামে এক চালক বলেন, ‘‘আমরা নিয়ম মেনেই ঢাকায় অটো চালাতে চাই। এজন্য এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের প্রতিনিধিদল যাত্রাবাড়ী থানায় গেছে পুলিশের সঙ্গে কথা বলতে। এরই মাঝে কিছু লোক এসে আমাদের ওপর হামলা চালিয়েছে।’’

এর আগে যাত্রাবাড়ী থানা পুলিশকে থানার সামনে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘চালকদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। যাত্রাবাড়ীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।’’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আজও রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪