ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজীপুরে কারখানা লে-অফ ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

গাজীপুরে একটি পোশাক কারখানা লে-অফ ঘোষণা করায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রোববার ২৪ নভেম্বর সকালে মহানগরীর ছয়দানা এলাকায় বন্ধ ঘোষণা করা ওই কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা এই বিক্ষোভ করেন।

এ সময় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দিলে প্রায় ২ ঘণ্টা পর সড়ক সচল হয়।
তবে অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা।

শিল্পপুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগর এর গাছা থানার ছয়দানা এলাকায় অমিতি সোয়েটারস লিমিটেড নামের একটি সোয়েটার কারখানা রয়েছে। শ্রমিকরা শনিবারও কাজ করেছেন। রোববার সকাল ৮ টায় শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশের লেখা রয়েছে, ‘এতদ্বারা অমিতি সুয়েটার্স লিমিটেডে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকায় আগামী ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টধারা মোতাবেক লে-অফ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী লে-অফকালীন ক্ষতিপূরণ প্রদান করা হইবে।

লে-অফ থাকাকালীন শ্রমিকের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদেশক্রমে, বিভাগীয় প্রধান মানব সম্পদ ও প্রশাসন অমিতি সুয়েটার্স লিমিটেড।

সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে এসে ওই বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা সকাল ৮টা থেকে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। করে তারা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে কারখানা শ্রমিকরা কারখানার প্রধান ফটকের কারখানা লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে কারখানা লে-অফ ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪