ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

টি-টোয়েন্টিতে সেঞ্চুরির হ্যাটট্রিক, বিশ্বরেকর্ড তিলকের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি পেতেই যেখানে দফারফা হয়ে যায় একজন ব্যাটারের সেখানে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তিলক ভার্মা। হ্যাটট্রিক সেঞ্চুরিতে গড়েছেন বিশ্বরেকর্ড। স্বীকৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে তিলকের আগে এমন কীর্তি নেই আর কারোও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের দুই ম্যাচে ব্যাক দু ব্যাক সেঞ্চুরির পর এবার দেশে ফিরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। এদিন খেলেছেন ৬৬ বলে ১৫১ রানের অনবদ্য এক ইনিংস। আর তাতেই রেকর্ড বইয়ে নাম লেখা হয়ে গেছে তিলকের।

দক্ষিণ আফ্রিকায় ৫১ ও ৪১ বলে সেঞ্চুরির পর এবার আবারও ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিলক। রাজকোটে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে এদিন তিলকের ইনিংসটি সাজানো ছিল ১০ ছক্কায়। সবশেষ তিন ম্যাচে তিলকের ছক্কা সংখ্যা ২৭টি। সব মিলিয়ে গত তিন ম্যাচে ১৬৯ বলে তিলকের রান ৩৭৮!

অথচ, এই তিলক ২০২৩ সালের আগস্টে অভিষেকের পর দলে থিতু হতে পারেননি। পরে শিবম দুবের জায়গায় বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে ডাক পেলেও সুযোগ মেলেনি। সুযোগ পান দক্ষিণ আফ্রিকা সিরিজে। তাও নিয়মিত ক্রিকেটার ঋষভ পান্ত না থাকায়। আর সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিলক।

অধিনায়ক সূর্যকুমারের কাছ থেকে তিন নম্বর ব্যাটিং পজিশন চেয়ে নিয়েই খেলেছেন দুর্দান্ত সব ইনিংস। হাঁকাচ্ছেন একের পর এক সেঞ্চুরি। আসন্ন আইপিএলের জন্য তিলককে ৮ কোটি রুপিতে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ানস। তা না হলে এবারের আইপিএলের নিলামে তিলককে দলে ভেড়াতে রীতিমতো কাড়াকাড়ি লেগে যেত দলগুলোর।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টিতে সেঞ্চুরির হ্যাটট্রিক, বিশ্বরেকর্ড তিলকের

আপডেট সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪