ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ব্রেক ফেল করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে থামল ট্রেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার রেলস্টেশনে যাত্রাবিরতির পর যাত্রী নিয়ে খুলনার দিকে যাওয়ার কথা ছিল সীমান্ত এক্সপ্রেস নামের একটি ট্রেনের। তবে স্টেশনটিতে না থেমে প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ‘ব্রেক ফেল’ করায় এমনটি ঘটেছে। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। যাত্রীরা বলছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে ফিরে গিয়ে যাত্রীদের ট্রেনটিতে তোলা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ডোমার পৌঁছানোর নির্ধারিত সময় ছিল। ট্রেনটি কিছুটা বিলম্বে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ডোমার রেলস্টেশনে পৌঁছায়। তবে সেখানে না থেমে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুতগতিতে সামনে এগিয়ে যায়। প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াতে সক্ষম হয় এটি। সেখানে কিছুক্ষণ থামার পর আবার উল্টো পথে প্ল্যাটফর্মের দিকে ট্রেনটিকে আনা হয়।

এর কারণ জানতে চাইলে ট্রেনটির চালক আসাদুজ্জামান ও গার্ড হ‌ুমায়ূন কবির খান জানান, সাধারণ ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেক দূর গিয়ে জরুরি ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। ততক্ষণে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এরপর ডোমার রেলস্টেশনটি ফিরে গিয়ে ৭টা ৫০ মিনিটের দিকে আবার গন্তব্যের উদ্দেশে রওনা করে ট্রেনটি।

ডোমার রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার বাবু হোসেন জানান, ‘আমরা মাইকে বরাবরের মতো ঘোষণা দিচ্ছিলাম, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামবে। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দুই কিলোমিটার সামনে এগিয়ে যায়। এ সময় যাত্রীদের সাময়িক অসুবিধা হয়। পরে ট্রেনটি পেছনে ফিরে এসে যাত্রীদের ওঠায়। এরপর তাঁদের নিয়ে ট্রেনটি আবার ৭টা ৫০ মিনিটের দিকে গন্তব্যে রওনা দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় কেউ ক্ষতির সম্মুখীন হয়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রেক ফেল করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে থামল ট্রেন

আপডেট সময় : ০১:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪