ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রকস্টার হয়ে সমুদ্রসৈকতে তৌসিফ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

অভিনেতা তৌসিফ মাহবুব এবার গায়ক হিসেবে ধরা দিলেন। মঞ্চে উঠে গিটার হাতে দর্শক মাতালেন। এ যেন পেশাদার গায়ক! তৌসিফকে এমন রূপে এর আগে পর্দায় দেখা যায়নি। দ্বিধা শিরোনামের নাটকে এমন রূপেই আসছেন তিনি।

এই নাটকে অভিনেতাকে দেখা যাবে রকস্টার রূপে। নাটকটির শুটিংয়ের জন্য কক্সবাজার সমুদ্রসৈকতে একটি মঞ্চ বানানো হয়েছিল, যেখানে গান পরিবেশন করেন তৌসিফ।

১১ বছর ধরে অভিনয় করছেন তৌসিফ। তবে এবারই প্রথম এমন চরিত্রে আসছেন তিনি।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি রকস্টার ও আশিকি ২ ছবি দুটি কয়েকবার দেখেছি। আসলে, একজন রকস্টার কীভাবে হাঁটে, চলে, কথা বলে—এটা তো আমাদের দেশের বাস্তবতায় সাত দিন অনুসরণ করা সম্ভব নয়। তিনি আমাকে সেই সময়ও দেবেন না। তাই আমার কাছে মনে হয়েছে, ফিল্ম থেকে ধারণা নিতে পারি।

আমার নিজেরও একটু ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল।

অভিনয়ে তারকাখ্যাতি পাওয়া আগে গানের জগতেও যুক্ত ছিলেন তৌসিফ মাহবুব। সেই ২০০৬ সাল থেকে মিউজিক করছেন। গানের সময়ের কথা মনে করে তৌসিফ বলেন, কলেজজীবনে টিউশনি করতাম। টিউশনি করে টাকা জমিয়ে গিটার কিনেছিলাম।

লুকিয়ে লুকিয়ে গিটার ক্লাস করেছি। বিশ্ববিদ্যালয়জীবনে ব্যান্ডে যোগ দিই। আমার প্রিয় দুটি ব্যান্ড আর্টসেল ও ওয়ারফেজ। এই দুটি ব্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ব্যান্ড মিউজিক শুরু করি। আর্টসেলের কয়েকজন সদস্যের সঙ্গে এখন কথা হয়, আমার তো বিশ্বাস হয় না। তাঁরাও বিশ্বাস করতে চায় না, আমি তাঁদের এত বড় ফ্যান। আমার সংগীতের পথচলায় তাঁদের অনুপ্রেরণা কতখানি। আমিও সারা বাংলাদেশে স্টেজ শো করেছি। কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন গেট টুগেদার—শো করেছি।

২০০৯ সাল থেকে দ্য ম্যানেজার নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত তৌসিফ মাহবুব। ব্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যতটুকু মনে পড়ে, ব্যান্ডটা এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি সেই ব্যান্ডের বেজ গিটারিস্ট ছিলাম। ওই সময়ে গানেও কিছু একটা করার চেষ্টা করেছি। কনসার্টও করেছি প্রায় এক শ।

জানা যাচ্ছে, আসন্ন নাটক দ্বিধার শুটিং শেষ হয়েছে ইতোমধ্যে। ১০ দিন শুটিংয়ের মধ্য দিয়ে ‘দ্বিধা’র কাজ শেষ করেছেন পরিচালক মহিদুল মহিম। এই নাটকে তৌসিফের সঙ্গে জুটি হয়েছেন কেয়া পায়েল। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে নাটকটি মুক্তি পাবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রকস্টার হয়ে সমুদ্রসৈকতে তৌসিফ

আপডেট সময় : ১২:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪