ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চীনের ভোকেশনাল স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮

চীনের একটি স্কুলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব চীনের ওয়াক্সি শহরের একটি ভোকেশনাল স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। তাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

ইক্সিং পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইক্সিং কাউন্টির ওয়াক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ২১ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

ওই সাবেক শিক্ষার্থী চলতি বছর স্নাতক করার কথা ছিল কিন্তু পরীক্ষায় ফেল করায় সম্ভবত তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।

ওই শিক্ষার্থী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। সে রাগ এবং ক্ষোভ নিয়ে স্কুলে প্রবেশ করে লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে।

গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো চীনে এ ধরনের ঘটনা ঘটলো।

এর আগে এক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে ভীড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে ৩৫ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়।

সাম্প্রতিক সময়ে চীনের বিভিন্ন শহরে নানা ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। এর আগে গত অক্টোবরে এক ব্যক্তি একটি সুপার মার্কেটে ছুরি নিয়ে হামলা চালালে তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের ভোকেশনাল স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮

আপডেট সময় : ০৩:৪৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪