ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সর্বশেষ ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪-এ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

আপডেট সময় : ০৩:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪