ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পার্কিং করা ট্রাকের সাথে অপর ট্রাক ধাক্কায় চালক-হেলপার নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে একটি ইটবোঝাই ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় ইটবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক কাঞ্চন (২৬) ও হেলপার আশরাফুল (২৫)। তাদের বাড়ি জামালপুর বলে জানা যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটায় ইটবোঝাই ট্রাক নিয়ে পৌঁছালে গাড়িতে ত্রুটি দেখা দিলে ট্রাক থেকে দুইজন নিচে নেমে গাড়ির ত্রুটি দেখতে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্কিং করা ট্রাকের সাথে অপর ট্রাক ধাক্কায় চালক-হেলপার নিহত

আপডেট সময় : ০২:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪