ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারাল উরুগুয়ে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে। এটি মার্সেলো বিয়েলসার শিষ্যদের টানা চার ম্যাচ পর জয়। শেষ মুহূর্তের গোলে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে পয়েন্ট টেবিলের দুইয়ে চলে গেছে দলটি।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় মন্টোভিডিওতে কলম্বিয়াকে আতিথেয়তা দেয় উরুগুয়ে।

প্রথমে লিড নেয় সফরকারী কলম্বিয়াই। ৩১ মিনিটে হুয়ান ফার্নান্দো কুইনটেরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। ৫৭ মিনিটে আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে উরুগুয়ে। ৬০ মিনিটে রদ্রিগো অ্যাগুইরের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আন্দ্রেস গোমেজের গোলে ব্যবধান ২-২ করে কলম্বিয়া। কিন্তু শেষ বাঁশির আগ পর্যন্ত নিজেদের সমতায় রাখতে ব্যর্থ হয় সফরকারীরা। উরুগুয়ের ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ম্যানুয়েল উগার্তে কাছ থেকে নেওয়া শটে স্তব্ধ হয়ে যান অতিথি দলের দর্শকরা। অবশেষে ৩-২ ব্যবধানে হারতে হয় কলম্বিয়াকে।

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে উরুগুয়ে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আছে কলম্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারাল উরুগুয়ে

আপডেট সময় : ০১:২৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪