ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারো ড্রোন হামলা

ইসরাইলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারো হামলা হয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হলো।

ইসরাইলি গণমাধ্যম আরো জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দফতরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন।

এর আগে গতমাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবিব।

এক বিবৃতিতে বলা হয়, ‘সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল।

সূত্র : পার্সটুডে

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারো ড্রোন হামলা

আপডেট সময় : ০৬:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪