ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বার্টলেট-এলিসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

ব্রিসবেনে দুই দলের খেলোয়াড়রা মাঠে নামতে অপেক্ষায় ছিলেন। কিন্তু বৈরি আবহাওয়া ও বৃষ্টি তাদের অপেক্ষা দীর্ঘ করে। অবশেষে যখন খেলা শুরু হলো তখন ম্যাচ দাঁড়ায় ৭ ওভারের। বৃষ্টি আইনের সেই টি-টোয়েন্টিতে ২৯ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৯৪ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে ধ্বংসস্তূপে পরিণত হয় পাকিস্তান। জেভিয়ার বার্টলেট ও নাথান এলিসের আগুনে বোলিংয়ে ২৪ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। টানা দুই ওভারে দুটি করে উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসারদ্বয়।

এমন ধাক্কা সামলে ওঠা যে কঠিন তা ম্যাচ শেষেও প্রমাণ পাওয়া গেছে। ২৯ রানের হারে শুধু ব্যবধানটুকু কমিয়েছেন আব্বাস আফ্রিদি। দলের হয়ে ১ ছক্কা ও ২ চারে খেলেছেন সর্বোচ্চ ২০ রানের ইনিংস। এর আগে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ২ ব্যাটারকেও আউট করে পাকিস্তানের সেরা বোলার ছিলেন আব্বাস।

অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন বার্টলেট ও এলিস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। দলীয় ১৬ রানে ড্রেসিংরুমে ফেরেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক  (৯)। তবে তিনে নেমে বিধ্বংসী এক ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে দুই ‘ডাক’ মারার হিসাব চুকালেন যেন তিনি।

২২৬.৩১ স্ট্রাইকরেটে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ৯৩ রানের সংগ্রহ এনে দেন এই অলরাউন্ডার। ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কা আর ৫ চারে। তবে ওভার প্রতি ১৩ রানের বেশি দলীয় ইনিংসে ৩০০.০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করা মার্কাস স্টয়নিসের অবদান কম নয়। ৭ বলে ১ ছক্কা ও ২ চারে ২১ রানের ইনিংস খেলেছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বার্টলেট-এলিসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৬:৪১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪