ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুল্লাহর পালটা আক্রমণ, লেবাননে শতাধিক ইসরাইলি সেনা নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

লেবাননে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরাইল ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী। এর পরই তাদের লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পালটা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং ১,০০০ সেনা আহত হয়েছে। লেবাননে ইসরাইলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পালটা আক্রমণ হিসেবে এসব হামলা চালায়।

মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরাইলি বসতি এলাকা, বিশেষ করে জাবাল আমিল অঞ্চলের আল-মালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হিজবুল্লাহর অপারেশন রুম জানায়, তাদের যোদ্ধারা ‘অপারেশন খায়বার’ সিরিজের অংশ হিসেবে ৭০টি সফল মিশন পরিচালনা করেছে। লেবাননের সশস্ত্র বাহিনীটি আরও জানায়, তাদের ড্রোন ইসরাইলের টিবেরিয়াস উপজেলার একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। যার ফলে ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

হিজবুল্লাহ আরও জানায় যে, মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরাইলের মাআলত-তারশিহা, সাফেদ এবং হাইফা শহরকেও লক্ষ্যবস্তু করেছে। সূত্র: রয়টার্স, ইরনা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হিজবুল্লাহর পালটা আক্রমণ, লেবাননে শতাধিক ইসরাইলি সেনা নিহত

আপডেট সময় : ০৬:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪