ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে শান্ত, এগিয়ে আছেন মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে প্রথম দুই ওয়ানডেতে খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়েও। আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।

১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এটাই তার সেরা অবস্থান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন শান্ত।

আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর প্রথম ওয়ানডের পর আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে।

বোলিংয়ে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর উঠে এসেছেন তিনি। ব্যাট হাতেও ধারাবাহিক ছিলেন তিনি। তিন ম্যাচে যথাক্রমে ২৮, ২২ ও ৬৬ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি বল হাতে ৩টি উইকেট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি করে চার নম্বরে উঠে এসেছেন মিরাজ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে শান্ত, এগিয়ে আছেন মাহমুদউল্লাহ

আপডেট সময় : ০৫:১৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪