ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, ছবি ভাইরাল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। বিয়ে করেছেন টিকটকার রামিসা আল রিসাকে। এতো দিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। এবার তার সঙ্গেই বিয়ের ছবি প্রকাশ্যে এলো তৌহিদের।

হাসিনা সরকার পতনের পর এক অর্থে লোকচক্ষুর বাইরেই রয়েছেন তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও জিইয়ে রয়েছে মিডিয়া পাড়ায়। তবে আবারও আলোচনায় এলেন তার বিয়ের খবর সামনে আসায়। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি।

তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে গুঞ্জন চলছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।

তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, ছবি ভাইরাল

আপডেট সময় : ০৪:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪