ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা ওলামা ঐক্য পরিষদের মানববন্ধন

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ

আজ বুধবার (১৩ নভেম্বর)  সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসকন নিয়ে দেয়া পোষ্টের ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর উপর দফায় দফায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে তিন সেনা সদস্য ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর জিপ এবং পিকআপ। আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ভয়াবহ সন্ত্রাসী হামলার সাথে ইসকন সদস্যরা জড়িত বলে সংবাদ পাওয়া গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসকন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয়। আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আর্কষণ করে বলতে চাই, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না। ইতিমধ্যে বাংলাদেশের জন্য ইসকন হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের উগ্রপন্থার বিস্তার ঘটাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে অবুঝ যুবকদের লোভ—লালসা দেখিয়ে তাদের অন্যায় কার্যক্রমে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

এসমস্ত সন্ত্রাসী সংগঠন দেশ ও জাতির শত্রু, হিন্দু—মুসলমান সকল ধর্মের শত্রু। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে তারা যৌথ বাহিনীর উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। তাদের কাছে এখন দেশের সাধারণ মানুষ নিরাপদ নয়।

আমরা খবর পেয়েছি ইসকন সদস্যরা তাদের বাবা মায়ের কথা না শুনে ইসকনের নেতাদের কথা শুনে।

এই কারণে এসকল সদস্যদের দিয়ে যেকোন বেআইনি এবং অপরাধ মূলক কাজ করানো সম্ভব। আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদের আজ স্পষ্ট ভাষায় বলতে চাই অতিসত্ত্ব বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনহাজ উদ্দিন , কারী আবুল হাসান ,মুফতি আব্দুল কাইয়ুম ইসলামবাগী ,মুফতি তাসলিম আহমদ ,মুফতি আনোয়ারুল হক ,মুফতি শামসুল হক ওসমানী ,মুফতি রহমাতুল্লাহ আরবি ,মুফতি আশরাফুল হক,মুফতি মাহমুদুল হাসান মাহফুজ,  হাবিজি মাহমুদুল হাসান , মাওলানা মাহমুদুল হাসান হাফেজ্জি, মাওলানা সুহাইল আহমদ ,মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা সুলাইমান সাদী, ইঞ্জিনিয়ার নুরুল করিম প্রমূখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা ওলামা ঐক্য পরিষদের মানববন্ধন

আপডেট সময় : ০১:৪২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪