ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপসহ ৪ দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে ড.ইউনূসের বৈঠক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

কপ-২৯ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচ, লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কনফারেন্স অব পার্টিস-২৯ (কপ২৯)-এর ফাঁকে তাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।

খবরে বলা হয়, বৈঠককালে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অধ্যাপক ইউনূস এখন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাকুতে চার দিনের এক সরকারি সফরে রয়েছেন।

সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা বাকুতে পৌঁছান। তিনি কপ২৯-এর বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং বিভিন্ন সাইডলাইন ইভেন্টে বক্তব্য রাখবেন।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

মালদ্বীপসহ ৪ দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে ড.ইউনূসের বৈঠক

আপডেট সময় : ০৩:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪