রাজধানীর চকবাজার টুপি আতর স্টাফ সঞ্চয় সমিতির পরিচিতি সভা আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) রাতে চকবাজার শাহী জামে মসজিদের পাশে আমানিয়া হোটেল এবং রেস্টুরেন্টের ৩য় তলায় এই আয়োজন করা হয়।
এই সময় সমিতির প্রায় ৮০ জন কর্মী ও ৫০ জন মালিক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মোহাম্মদ আব্দুস সামাদকে সভাপতি ও মোঃ ইউনুস হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে ১৭ জনের নতুন কমিটির নাম ঘোষণা করে দোয়ার আয়োজন করা হয়।

সভায় অতিথিরা বলেন, যেকোন কোম্পানির মালামাল বিক্রয়ের ক্ষেত্রে স্টাফদের ভূমিকা অপরসীম। মাল বুঝিয়ে দেওয়া-নেওয়ার ক্ষেত্রে এবং দূর-দূরান্তের গোডাউন থেকে কঠোর পরিশ্রম করে মালামাল আনা নেওয়া করতে হয়। আমরা মালিকরা মাস শেষে সামান্য বেতন তাদেরকে দিয়ে থাকি। সেই বেতন থেকে অল্প কিছু সঞ্চয় দিয়ে ভবিষ্যতে তারা যেন কিছু করতে পারে, আমরা সেই দোয়া করি।
এই সংগঠনটি যেন অল্প কিছুদিনের জন্য না হয়ে দীর্ঘস্থায়ী হয়। ২ বছর পর পর এই কমিটি পরিবর্তন এর মাধ্যমে সমিতির সচ্ছতা বজায় রাখতে হবে। একসময় এই সমিতি অনেক বড় আকারে রূপ নিবে।
সভাপতি আব্দুস সামাদ বলেন, আমাদের মুল উদ্দেশ্য হলো আমরা এক শেয়ার ৫০০ টাকা করে জমা রাখি, সেই টাকা আমারা বিভিন্ন ব্যবসা ব্যবহার করে তা লাভের অংশ সবার মাঝে বন্টন করি, আর কেউ যদি শেয়ার তুলে নিতে চায় তাও আমারা তার প্রাপ্য বুঝিয়ে দিই ।
সাধারণ সম্পাদক রুবেল বলেন, এই সমিতির মাধ্যমে সদস্যরা তাদের অল্প অল্প করে সঞ্চয়ের মাধ্যমে অনেক বড় মূলধন গড়তে পারে খুব সহজে।
চেতনায়২৪ ডেস্ক : 





































