ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় এই বিস্ফোরণ হয়।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ দগ্ধ অবস্থায় ৫ জনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন– মো. সুমন মিয়া (২৫), মো. রাজিব মিয়া (২১), সাহানা আক্তার (২২), সুবর্ণা আক্তার (২২) ও সুমি আক্তার (১৮) ।

দগ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, ‘রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে দগ্ধ ৫ জনকে চিকিৎসার জন্য আনা হয়। এদের মধ্যে রাজিবের শরীরে দগ্ধ হয়েছে ৬ শতাংশ, সুমির দগ্ধ ২ শতাংশ, শাহানার দগ্ধ ৫ শতাংশ, সুমনের দগ্ধ ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আসে। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই শঙ্কা মুক্ত।’

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মন্ডল বলেন, ‘আমরা সবাই নিম্ন আয়ের মানুষ। বেশিরভাগই গার্মেন্টসে কাজ করি। কাফরুলের ঘটনাস্থলের বাড়ির দ্বিতীয় তলায় আমরা সবাই ভাড়া থাকি। গত রাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণ হয়। তখন আগুন নেভাতে গিয়ে অনেকে দগ্ধ হন। আমরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলি। পরে দগ্ধদের হাসপাতালে নিয়ে আসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাজধানীর কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

আপডেট সময় : ০৫:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪