ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শপথ নিয়েছেন আরও তিন উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিন উপদেষ্টা। তারা হলেন-  ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। এনিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টাগণ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আজ দুপুর থেকেই জল্পনা ছিল পাঁচজন নতুন উপদেষ্টা হতে পারেন। একই সাথে তাদের জন্য গাড়িও প্রস্তুত রাখার খবর জানা যায়। কিন্তু সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তিনজন উপদেষ্টার শপথ নেওয়ার কথা জানান।

জানা যায়, উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

আর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শপথ নিয়েছেন আরও তিন উপদেষ্টা

আপডেট সময় : ০২:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪