ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলংকার সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যাবে ইসির প্রতিনিধি দল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধি দল। আগামী ১৪ নভেম্বর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে সম্প্রতি ইসির উপসচিব মো. মাজহারুল ইসলামের পাঠানোর এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শ্রীলংকার সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দুই সদস্যের প্রতিনিধি দল দেশটিতে পাঠানো হবে। এক্ষেত্রে রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মুতাসিম ও ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশরাফুল আলম ১১ থেকে ১৭ নভেম্বর দেশটিতে সফর করবেন।

অফিসিয়াল এই সফরে সব ভাতা তারা দেশীয় মুদ্রায় পাবেন। ঢাকা-শ্রীলঙ্কা যাওয়া-আসার প্লেন ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আর শ্রীলংকায় থাকা খাওয়া ব্যয় বহন করবে দেশটির নির্বাচন কমিশন।

সার্কসহ বিভিন্ন দেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানায়। তেমনি বাংলাদেশ নির্বাচন কমিশনও তাদের বিভিন্ন সময় আমন্ত্রণ জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

শ্রীলংকার সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যাবে ইসির প্রতিনিধি দল

আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪