ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া আওয়াজ দিয়ে মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না : ফারুক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

মিছিল-সমাবেশের ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ আর দ্বিধাগ্রস্ত করতে পারবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

রবিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আমরা ৭১ এ দেশ স্বাধীন করেছিলাম কারণ আমরা শোষিত হতে চাইনি। আমরা শোষন চাইনা আমরা চাই গণতান্ত্রিক দেশ। আমরা চাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাস করুক। গণতান্ত্রিক অবস্থায় তারা যেন গণতন্ত্রের কথা বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলছেই। যারা ক্ষমতায় এসেই রক্ষীবাহিনী তৈরি করেছে, বাংলাদেশের সংবিধান তছনছ করে একদল কায়েম করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কিনা প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, বড় বড় কথা বলে যারা ১৬ বছর দেশ শাসন করলেন তারা এখন কোথায়? আওয়ামীলীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছেন। সকল প্রতিষ্ঠান গুলোকে নিজদলীয় আড্ডাখানায় পরিণত করেছেন শেখ হাসিনা৷

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দল গুলোর সাথে আলাপ করে দ্রুত রোডম্যাপ দেয়ার আহবান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি তারা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। সংস্কারের নামে বিলম্ব না করার ও আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ভুয়া আওয়াজ দিয়ে মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না : ফারুক

আপডেট সময় : ০৭:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪