ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঢাকার কলেজগুলোর প্রতি যে আহ্বান হাসনাতের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে আজ রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। স্বৈরাচারের এই কর্মসূচি প্রতিহত করতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেজন্য ঢাকার কলেজগুলোর শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

গতকাল শনিবার (৯ নভেম্বর) রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোট ভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত।

আপা দমনের উপলক্ষ তোদের ছাড়া জমবে না।

আরেকটি পোস্টে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেলস কলেজের প্রতি আহ্বান জানান হাসনাত। সেখানে তিনি লেখেন, ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেলস কলেজ, তোদের কালকের কথা মনে আছে? আপা দমনে ধূপ ধাপ! ধূপ ধাপ! ধূপ ধাপ।

আরেকটি পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‌’পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে দেশের সব জেলায়ও একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‌শুধু রাজধানী শহরেই নয়, সব জেলা পর্যায়ে এই থিমে কর্মসূচি আহ্বানের নির্দেশনা জানানো যাচ্ছে। এ ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। যাতে করে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনো প্রকার সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে।

লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন।’ 

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার কলেজগুলোর প্রতি যে আহ্বান হাসনাতের

আপডেট সময় : ০৪:০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪