ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে: মাহমুদুর রহমান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলছেন, বাংলাদেশে এখন সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। তবে, এটি রাজনৈতিক দলের নেতারা মানবেন কি না, জানি না।

শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, জিয়াউর রহমান বলেছিলেন- সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা এবং ধর্মীয় বিশ্বাস সংবিধানে থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে কীসের সংবিধান।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ মুসলিম। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস না থাকলে সেই সংবিধান আমাদের নয়। অনন্তকাল প্রধানমন্ত্রী একজন ব্যক্তি থাকবেন এটি বাদ দিতে হবে।

তিনি বলেন, এই সংবিধান শুধুমাত্র একটি পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। এই সংবিধানে বলা হয়েছে, এই সংবিধান অপরিবর্তনীয়, প্রধানমন্ত্রী সারাজীবন ক্ষমতায় থাকবে। তার মানে শেখ মুজিব যেমন ৭২ সালে বাকশাল কায়েম করেছিলেন, তেমনই তার কন্যাও এই সংবিধান অনুযায়ী অঘোষিত বাকশাল কায়েম করেছিলেন।

রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেইদিনই সংবিধান নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, একজন রাষ্ট্রপতি প্রথমে বললেন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, পরে আবার তিনি বললেন, পদত্যাগপত্র তার কাছে নেই। চুপ্পু শপথ ভঙ্গ করেছেন, ওই চেয়ারে তার থাকার কোনো বৈধতা নেই।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে: মাহমুদুর রহমান

আপডেট সময় : ০৬:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪