ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও আওয়ামী লীগের ঘাতকরা ষড়যন্ত্র করেই যাচ্ছে: রিজভী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এ দেশকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। দেশে এখনও আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। তারা নানাভাবে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের কোনও ষড়যন্ত্র আর এ দেশে কাজে আসবে না।’

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে তিনি এসব কথা বলেন।

এ সময় রিজভী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে আন্দোলন চলাকালে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

‘আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন।’

রিজভী আরও বলেন, ‘একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন করতে হবে। মুক্তচিন্তার মানুষদের হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

এখনও আওয়ামী লীগের ঘাতকরা ষড়যন্ত্র করেই যাচ্ছে: রিজভী

আপডেট সময় : ০২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪