ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অভিষেক হচ্ছে জাকেরের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের ব্যাবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।

আজ শনিবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শরাজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

এই ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে। গত ম্যাচে হারের পর চোট হানা দেয় টাইগার শিবিরে। আঙুলের চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারকে হারিয়ে কিছুটা হলেও বিপাকে সিরিজে পিছিয়ে থাকা টাইগাররা।

মুশফিকের বিকল্প হিসেবে একমাত্র উইকেটকিপার ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন জাকের আলি অনিক। টেস্ট ও টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনি। তবে ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি তার। মুশফিকের চোটে এবার কপাল খুলতে পারে তার। আজই পেয়ে যেতে পারেন ওয়ানডে ক্যাপটা।

গতকাল জাকেরকে নিয়ে মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।’

মুশফিক ছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। দুই স্পিনার আর তিন পেসার নিয়ে আজও মাঠে নামতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিষেক হচ্ছে জাকেরের

আপডেট সময় : ০৮:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪