ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান

ইরানকে মোকাবিলায় আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মূলত ইরানকে সতর্ক করে এই অঞ্চলে অতিরিক্ত শক্তি মোতায়েনের ওয়াশিংটনের ঘোষণার পর এসব যুদ্ধবিমান সেখানে পাঠানো হলো। মার্কিন সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানায়।

মধ্যপ্রাচ্যে নিয়োজিত সামরিক কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বার্তায় বলেছেন, ‘বৃহস্পতিবার ‘ইউএস এয়ার ফোর্স এফ-১৫ই স্ট্রাইক ঈগলস যুদ্ধবিমান ইংল্যান্ডের আরএএফ লেকেনহেথের ৪৯২তম ফাইটার স্কোয়াড্রন থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বে থাকা এলাকায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র ১ নভেম্বর মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, যুদ্ধবিমান, ট্যাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছিল।

এসব বিমান পাঠানোর বিষয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি বজায় রাখতে আরও যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসকারী এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান রয়েছে। যা ইরানকে মোকাবিলা করতে সক্ষম হবে।

এর আগে গত ২২ অক্টোবর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ (THAAD) ইসরায়েলে মোতায়েন করার কথা জানান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে ‘থাড’ সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান

আপডেট সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪