ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

জুমার নামাজ ঘিরে বরাবরের মতো আজও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তল্লাশি করে মুসল্লিদের মসজিদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। পল্টন মোড় থেকে শুরু করে উত্তর গেট পর্যন্ত সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময়ের আগে থেকেই মুসল্লিরা মসজিদের ভেতরে প্রবেশ করছেন। যেসব মুসল্লিরা ব্যাগ নিয়ে ভেতরে যাচ্ছেন তাদের ব্যাগ খুলে পুলিশকে দেখাতে হচ্ছে। একই সঙ্গে মসজিদের সামনে ডিবি পুলিশের একটি টিমকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

তবে আইরশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বলছেন, বিশেষ কোনো ঘটনাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়নি বরং এটি নিয়মিত কার্যক্রম। তবে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামপন্থি একটি দলের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেজন্যও বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও জানানো হয়েছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার, চলছে তল্লাশি

আপডেট সময় : ০৮:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪