ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই : রেল উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তাই কাউকে বেআইনিভাবে প্রকল্পও দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে রেল ভবনে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, কর্ণফুলী টানেল নিয়ে এখন নানা ধরনের প্রতিবেদন হচ্ছে। কিন্তু টানেল নিয়ে আর কিছুই করার নেই। কারণ, প্রকল্পটা হয়ে গেছে। ফলে সাংবাদিকদের অনুরোধ করব, আপনারা আগেই একটা প্রকল্পের ভালো-খারাপ, সুবিধা-অসুবিধা কোনো রাজনৈতিক বিবেচনায় কিছু হচ্ছে কি না, সেই বিষয়গুলো আগেই তুলে ধরবেন, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

এ সময় রেলের রুট রেশনালাইজেশন নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, সবাই তার বাড়ির কাছে রেলস্টেশন চায়। সেটা হয়তো আমরা দিতে পারব না। তবে রেলের রুট রেশনালাইজেশনের কাজে হাত দিয়েছি। সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। উপদেষ্টা আরও বলেন, ইতোমধ্যেই আমরা ই-টিকেটিং ব্যবস্থার পরিবর্তন এনেছি। আপনারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই : রেল উপদেষ্টা

আপডেট সময় : ০৫:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪