ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল শনিবার (১০ অক্টোবর) এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন দেখার অপেক্ষায় আছেন। 

এদিন দুপুর ১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

এর পর তিনি লেখেন, ‘মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।’

পোস্টের শেষাংশে এই ঢাবি অধ্যাপক যোগ করেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে। মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

আসিফ নজরুল   নরেন্দ্র মোদি   ককরোচ জনতা পার্টি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

আপডেট সময় : ০৩:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬