ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে এক আসামি পালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতাররা হলেন— কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এসআই (প্রিজন) প্রবীর কুমার বিশ্বাস, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পলাতক আসামি পিচ্চি রাজার সহযোগী তাসলিম। পলাতক আসামি পিচ্চি রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা (৩৪) ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা।

সোমবার জিএমপি পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজের আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকা জেলা জজ কোর্ট থেকে ২৯ জন আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে হাজতি বন্দি পিচ্চি রাজা প্রিজনভ্যান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হলে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ডিবির (দক্ষিণ) বিভাগের পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম মামলাটির তদন্ত করছেন। মামলার গুরুত্ব বিবেচনায় এডিসি আহাদুর রহমান, এডিসি জোসেফ মঞ্জুর চৌধুরী ও পরিদর্শক নাহিদ হাসান সুমনসহ ডিবির একটি টিম তদন্তে সহযোগিতা করছে।

তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানায়, ২৯ জন আসামিকে নিয়ে প্রিজনভ্যানটি পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে থামানো হয়। এ সময় প্রিজনভ্যানের ইনচার্জ এসআই (প্রিজন) প্রবীর কুমার বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে হাজতি পিচ্চি রাজা ও খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করে আনেন। পরে খাইরুল বাশারকে ভ্যানের সামনে নিয়ে যাওয়া হয় এবং তিনি চালকের আসনের পাশে বসেন।

তবে পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার বিশ্বাস প্রিজনভ্যানে আর ওঠেননি। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে উঠে পিচ্চি রাজা পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে ফিরে এসে প্রিজনভ্যানে ওঠেন এবং ঘটনার বিষয়ে সাজানো পরিস্থিতি তৈরি করেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এসআই প্রবীর কুমার বিশ্বাস, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার সহযোগী তাসলিমকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি পিচ্চি রাজাসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

গাজীপুর   পুলিশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬