ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

শিবচরে মরণফাঁদ রেললাইন: ৩ বছরেই ৩ ডজন প্রাণহানি

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিস্তৃত রেললাইন এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। রেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে রেললাইনে আড্ডা, সেলফি তোলা ও হাঁটাহাঁটি করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

শিবচর রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত শুধু শিবচর অংশেই রেলে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা ৩৬ জন ছাড়িয়েছে। এর মধ্যে ছবি তুলতে ও ঘুরতে এসে মারা গেছেন কমপক্ষে ১৮ জন। বাকিরা রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা ও আত্মহত্যাজনিত কারণে মারা গেছেন।

জানা যায়, পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথের দূরত্ব ৩১ কিলোমিটার। এর মধ্যে মাদারীপুর জেলার শিবচরে পদ্মা ও শিবচর নামে দুটি স্টেশন রয়েছে। ঢাকার কমলাপুর থেকে রাজশাহী, খুলনা ও বেনাপোল পর্যন্ত ট্রেন চলাচল করে এই রুটে।

এই এলাকায় নতুন রেললাইন নির্মাণ হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল বেশি। প্রতিদিন বিকাল হলেই রেললাইনের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে শিবচরের পাঁচ্চর, সূর্যনগর, মালিগ্রাম ও পুলিয়া এলাকায় বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ভ্রমণপ্রেমীদের আড্ডা বসে। অনেকেই দূর-দূরান্ত থেকে ঘুরতে আসেন।

স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত রেললাইন, জনসচেতনতার অভাব এবং দ্রুতগতির ট্রেন চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। স্থানীয়রা রেললাইনের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বেড়া দেওয়া এবং সন্ধ্যার পর টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সেলিম হোসেন বলেন, ঢাকা-বেনাপোল রুটটি খুবই গতিশীল একটি রুট। আমরা বারবার মাইকিং করে এবং সাইনবোর্ড টানিয়ে অযাচিতভাবে রেললাইনে বিচরণ করতে নিষেধ করছি। বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত রেললাইনে হাঁটাহাঁটি বন্ধ করার জন্য বলা হচ্ছে। মানুষ সচেতন না হলে দুর্ঘটনা রোধ করা কঠিন।

শিবচর   ট্রেন   মৃত্যু

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

শিবচরে মরণফাঁদ রেললাইন: ৩ বছরেই ৩ ডজন প্রাণহানি

আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬