ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!
মিয়া গোলাম পরওয়ার

অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রোকনদের এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্যায়, অসত্য ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে হলে আদর্শিক জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এজন্য দলটির রোকনদের নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ, আত্মসমালোচনা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ করতে হবে।

শুক্রবার বিকালে কুমিল্লা নগরীর আইটি কনভেনশন হলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রোকনদের এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সমাজের প্রতিটি স্তরে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের দক্ষ, সৎ, জ্ঞানী, যোগ্য ও আদর্শিক কর্মী হিসেবে গড়ে উঠতে হবে। ইমানি শক্তিতে বলীয়ান কোনো জনশক্তিকে কোনো অপশক্তি নস্যাৎ করতে পারবে না। সর্বাবস্থায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের শুধু সাংগঠনিক কর্মী হলেই চলবে না; বরং কুরআন-সুন্নাহর জ্ঞান, তাকওয়া, আমল-আখলাক, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। প্রতিটি রোকনকে নিজের জীবন ইসলামী আদর্শের বাস্তব নমুনা হিসেবে গড়ে তুলতে হবে। ব্যক্তিজীবনে আল্লাহভীতি, সততা, আমানতদারি ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের কল্যাণে নিবেদিত হতে হবে।

কর্মীদের করণীয় উল্লেখ করে তিনি বলেন, প্রথম দায়িত্ব হলো নিজেদের সংশোধন করা। আত্মশুদ্ধি ও জ্ঞানার্জনের মাধ্যমে যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের মানুষের কাছে ইসলামের কল্যাণকর বার্তা পৌঁছে দিতে হবে। বিপদে মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই আন্দোলনের মূল কর্মসূচি।

প্রতিকূল পরিস্থিতির বিষয়ে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, আদর্শের পথে চলতে গিয়ে নানা বাধা ও পরীক্ষা আসা স্বাভাবিক। এসব পরিস্থিতিতে হতাশ বা বিচলিত না হয়ে ইমান, ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য শক্তিশালী করতে হবে। কোনো ব্যক্তি বা শক্তির ওপর নির্ভরশীল না হয়ে সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে।

কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুমের সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এএইচএম আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল এবং বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নাছর আশরাফী।

শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগরীর নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুন এবং কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

শিক্ষা শিবিরে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রোকনরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা   বাংলাদেশ জামায়াতে ইসলামী   মিয়া গোলাম পরওয়ার

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

মিয়া গোলাম পরওয়ার

অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

আপডেট সময় : ১১:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬