ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৫:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

আটকের সময় ওই দুই তরুণকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের অভিযোগে দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরোনো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আটকের সময় ওই দুই তরুণকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

পুলিশের ভাষ্য, ছাত্রদলের নেতা-কর্মীরা উপজেলা ছাত্রলীগের দুই সদস্যকে আটক করে তাদের কাছে নিয়ে আসেন। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম সাজুকেও আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বদলগাছী থানার অদূরে ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মশাল মিছিল করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার অভিযোগও রয়েছে। মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, ওই ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। তাদের অভিযোগ, মশাল মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে পুরোনো ব্রিজ এলাকায় উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন ও আরিফ হোসেনকে দেখতে পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ইমরান হোসেনের বয়স ২১ বছর। তিনি উপজেলার হঠাৎপাড়া এলাকার এমার হোসেনের ছেলে। অপরজন আরিফ হোসেনের বয়স ২৩ বছর। তিনি বদলগাছী সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী বলেন, ইমরান ও আরিফ শুক্রবারের মিছিলের ভিডিও নিজেদের ফেসবুক আইডিতেও প্রকাশ করেন। ওই ভিডিওতে জয় বাংলা স্লোগান দিতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল বলে আমরা জানতে পেরেছি। এ কারণে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা ইমরান হোসেন ও আরিফ হোসেন নামে দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পুলিশের বিশেষ অভিযানে মনিরুল ইসলাম সাজু নামের আরও একজনকে আটক করা হয়েছে।

নওগাঁ   ছাত্রলীগ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

আপডেট সময় : ০৫:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬