ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা সোহেল তাজকে ফোন করে কি বলেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ পরিচালনাকারী সরকারের চার নেতাকে হত্যার দিন ৩ নভেম্বরকে জাতীয় শোক দিবস ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল রোববার স্মারকলিপি জমা দিলে আজ তাকে ফোন দিয়ে এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান সোহেল তাজ।

পোস্টে তিনি বলেন, ‘আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

প্রধান উপদেষ্টা সোহেল তাজকে ফোন করে কি বলেন

আপডেট সময় : ০৮:০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪