ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত ‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ নারী সাহাবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বিদ্যুৎ বিলের টাকা লুটপাট করছেন কুরুম, শেল্টার দিচ্ছে কারা? ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার পরিচয় দেব আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১০:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।

​প্রথম দিনেই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে ফরমটি সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও পৌর কমিটির  বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টা পর্যন্ত মির্জা ফয়সাল আমিনের ফরমটিই সংগ্রহ করা হয়। 

​উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতির শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) উক্ত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও   নির্বাচন   রাষ্ট্রপতি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই

আপডেট সময় : ১০:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬