ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেবল প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ রিটটি দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে মাত্রাতিরিক্ত প্রেম এবং রোমান্টিক কনটেন্টের একচেটিয়া প্রচার সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। মূলধারার নাটকে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং অনৈতিক আচরণকে স্বাভাবিক কিংবা মহিমান্বিত করে উপস্থাপন করায় সমাজে ধর্ষণ ও ব্যভিচারের মতো সামাজিক ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও যুবসমাজ পড়াশোনা এবং ক্যারিয়ার থেকে বিচ্যুত হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় মেধা বিকাশে বড় বাধা সৃষ্টি করছে।

আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে রিটে উল্লেখ করা হয়, লাগামহীন ও উসকানিমূলক বিনোদনমূলক কনটেন্ট তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক বিকাশকে ব্যাহত করে এবং নারীর প্রতি সহিংস আচরণকে উসকে দেয়।

রিট আবেদনে প্রেমভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি যুবসমাজের মেধা বিকাশ ও দেশপ্রেম জাগ্রত করতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষা ভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ-সম্প্রচারে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রতিকার চেয়ে আজ এ রিটটি দায়ের করা হয়।

নাটক   সিনেমা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

প্রেমনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০৪:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬