ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানা আ. লীগের সঙ্গে তলে তলে লিয়াজোঁ করেছেন: হামীম

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের সঙ্গে তলে তলে লিয়াজোঁ করেছেন বলে দাবি করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামীম।

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শেখ তানভীর বারী হামীম বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তিনি তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন।’

রুমিন ফারহানার বর্তমান বক্তব্য ‘পতিত ফ্যাসিবাদের’ বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে ছাত্রদলের এই নেতা বলেন, পরিসংখ্যান নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে রুমিন ফারহানা বিষয়টি জেনে-বুঝেই করেছেন বলে তিনি মনে করেন। সাধারণত কোনো একটি বছরের তথ্যের ভিত্তিতে নয়, বরং কয়েক বছরের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সূচক ও পরিসংখ্যান প্রকাশ করা হয় বলে উল্লেখ করেন তিনি।

হামীম বলেন, ‘ছয় মাসের কোনো স্ট্যাটিস্টিক নয়, এটা গত ১৭ বছরের স্ট্যাটিস্টিক বা গত পাঁচ বছরের স্ট্যাটিস্টিক। আপনার মনে আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন যখন বলা হয়, ২০০১ বা ২০০২ সালে প্রকাশিত সেই পরিসংখ্যানও কিন্তু তার আগের পাঁচ বছরের একটি স্ট্যাটিস্টিক। কারণ এক বছরের স্ট্যাটিস্টিক তো হয় না। চার-পাঁচ বছরের স্ট্যাটিস্টিক হয়। সুতরাং এগুলো রুমিন ফারহানা জেনে-বুঝেই বলেছেন।’

৫ আগস্ট-পরবর্তী সময়ে রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন হামীম। তিনি বলেন, ‘রুমিন ফারহানা চেয়েছিলেন ৫ আগস্টের পরে তিনি সবসময় একটু পপুলিজমের পক্ষে থাকবেন। তিনি ভেবেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাকে ওই সময় এক ধরনের সুযোগ দিতে পারে, যে আপনি আমাদের দলে আসবেন।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে রুমিন ফারহানা বিভিন্ন টকশোতে বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রুমিন ফারহানাকে নেওয়া হয়নি বলেও দাবি করেন হামীম। তিনি বলেন, ‘এরপর ওই দলটিও তাকে আর নেয়নি। যখন নেয়নি, তখন তিনি কিছুদিন ওই বৈষম্যবিরোধী ছাত্রদের বিপক্ষে আবার গেলেন।’

রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হামীম বলেন, ‘এখন তার যে বক্তব্য, সেটি সম্পূর্ণ পতিত ফ্যাসিবাদের সঙ্গে মিলে যাচ্ছে।’

রুমিন ফারহানা

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

রুমিন ফারহানা আ. লীগের সঙ্গে তলে তলে লিয়াজোঁ করেছেন: হামীম

আপডেট সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬