ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধির যেসব কারণ জানালেন প্রধানমন্ত্রী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেছেন, প্রকল্প অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন ও ক্রয় প্রক্রিয়ার ব্যবস্থাপনায় একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এ সমস্যার সৃষ্টি করে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দিনের কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এ বিষয়ে কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির মূল কারণগুলো চিহ্নিত করা হয়েছে।

কারণগুলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেগুলো হলো—দুর্বল ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই), প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যথাযথ না হওয়া, প্রকল্প এলাকা নির্বাচনে দুর্বলতা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ইউটিলিটি (সেবা সংযোগ) স্থানান্তরে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব, নির্ধারিত সময়ে প্রকল্প পরিচালক নিয়োগ না দেওয়া, দুর্বল মনিটরিং এবং অর্থায়ন পরিকল্পনা ও বাজেট সামঞ্জস্যতার ঘাটতি।

এই জটিল সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কিছু যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান   জাতীয় সংসদ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সরকারি প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধির যেসব কারণ জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬