ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ হানাফি মাজহাবের দেশ- আপনি মাজহাববিরোধী : প্রতিমন্ত্রী কে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ হানাফি মাজহাবের দেশ- আর, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি মাজহাব মারকাজ কিছুই মানেন না। আপনি মাজহাববিরোধী। বাংলাদেশের জনগণ হানাফি মাজহাব অনুসরণ করেন। মাজহাবের সঠিক আদর্শ অনুযায়ী আমাদের সকলেরই জীবনযাপন করতে হবে।

২৯ আগস্ট শনিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট আল জামেয়াতুল উলুম বাবুনগর মাদ্রাসায় আকস্মিক সফরে গেলে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে হানাফি মাজহাবের সুস্পষ্ট অনুশাসনের বিষয়ে স্মরণ করিয়ে দিয়েছেন মাদ্রাসার মুহতামিম (মহাপরিচালক) এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এ সময়ে লিংকন বলেন, হুজুর আমি তো মাজহাব বিরোধী নই। বরং মাজহাবের আদর্শের পক্ষে। আমি আপনার দোয়া চাইতে এসেছি।

বাবুনগরী সাক্ষাতকালে লিংকনকে আরও বলেছেন, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে দেশে যেসব মডেল মসজিদ নির্মিত হয়েছে সেখানে যাতে কোনোমতেই এমন কোনো ইমাম ও খতিব নিয়োগ না পেতে পারে যারা রাসূলে পাক সা. এবং নবী আ. ও সাহাবীগণকে কথায় কথায় গালমন্দ ও সমালোচনা করে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

বাবুনগরী এ সময়ে লিংকনকে মওদুদীবাদী ভ্রান্ত আকিদার বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ দেন এবং এ বিষয়ে কয়েকজন প্রখ্যাত আলেম মশায়েখের লেখা বই লিংকনের হাতে তুলে দেন।

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাবুবগর মাদ্রাসায় অকস্মাৎ এক সফরে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

তার হঠাৎ এই সফরকালে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা রীতিমতো অপ্রস্তুত এবং হতচকিত হয়ে পড়েন।

কেন, কোন উদ্দেশ্যে লিংকনের সফর তা কেউ বলতে পারেননি।
আজ ২৯ আগস্ট শনিবার আকস্মিকভাবে বাবুনগর মাদ্রাসায় যান লিংকন। ‘লা মাজহাবী’ কিংবা ‘মাজহাব বিরোধী’ হিসেবে আলোচিত ধর্ম প্রতিমন্ত্রী লিংকন সেখানে গিয়ে বলেছেন, তিনি বাবুনগর জামেয়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে দোয়া চাইতে গেছেন।

এ সময়ে বাবুনগরী সাহেবের চোখেমুখে পেরেশানির ভাব লক্ষ্য করা গেছে বলে জানান তাঁর ঘনিষ্ঠ আলেম-মশায়েখগণ।

তার আকস্মিক সফরকালে স্বনামধন্য এই মাদ্রাসায় বড়সড় আয়োজন কিংবা উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। বরং সাদামাটাভাবে লিংকন ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় ঘুরে গেছেন।

জানা গেছে, লিংকন অনেক আগে থেকেই আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে বারবার চেষ্টা করলেও সায় না পাওয়ায় এতোদিন তার যাওয়া হয়নি।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রী লিংকন এরপর ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসায় সফরে গেছেন। তবে মাদ্রাসার মুহতামিমসহ শিক্ষকগণ জানান, লিংকনের আকস্মিক এই সফরের সুস্পষ্ট উদ্দেশ্য কী তা তারা অবগত নন। তেমন কোনো ধরনের আয়োজনও ছিল না সেখানে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বাংলাদেশ হানাফি মাজহাবের দেশ- আপনি মাজহাববিরোধী : প্রতিমন্ত্রী কে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

আপডেট সময় : ০৩:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬