ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় রিমান্ডে ইভান

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৭:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ফারহান শাহরিয়ার ইভানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
শনিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই রিমান্ড আদেশ দেন।
এদিন আসামি ইভানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ইভানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে মোহাম্মদপুরের নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বের হন অধ্যাপক মো. আসাদুর রহমান। এ সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় আসামি জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা ৫-৬ জন আসামি পূর্বপরিকল্পিতভাবে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে তার সিএনজির গতিরোধ করে। আসামিরা তাকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে বের করেন। এ সময় আসামি জীবন ওরফে আদিল তার ডান চোখে সজোরে ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় ১৮ আগস্ট রাজধানীর পল্টন থানায় ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে মামলা করেন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় রিমান্ডে ইভান

আপডেট সময় : ০৭:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬