ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের সহযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পর আমরা আশা করেছিলাম, রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়; বরং ক্ষমতার কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো সংবিধান সংস্কার হয়নি। বরং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কাঠামো বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এমনটা আশা করিনি।
জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ভারসাম্য তৈরি, দণ্ডপ্রাপ্তদের ক্ষমার আবেদনে ভুক্তভোগী বা তাঁর পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে।
অথচ এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কাঙ্ক্ষিত রাষ্ট্রসংস্কার কোথায়?
তারপরও আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আশাবাদী। দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে তাঁর কাছ থেকে আমরা প্রত্যাশা করি, তিনি রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ সহযোদ্ধার কাছ থেকে আমরা এর চেয়ে কম কিছু আশা করি না।
আল্লাহ তাআলা তাঁকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমীন
#MamunulHaque #BKM
Tareq Jamil 


































