ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কেন পিটের নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন কানস ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেবদাস’-এর প্রদর্শনী হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। বলি ইন্ডাস্ট্রির সব অভিনেত্রীর জনপ্রিয়তা যখন তুঙ্গে, সে তালিকায় একেবারে ওপরের দিকেই ছিলেন ঐশ্বরিয়া রাই। এ ছাড়া হলিউডে একাধিক ছবির প্রস্তাবও পেয়েছিলেন এ অভিনেত্রী। এর মধ্যে ব্র্যাড পিটের ‘ট্রয়’ ছবিটি ছিল।

হলিউডে কিছু ছবির প্রস্তাবে রাজি হয়েছিলেন, আবার কিছু ছবি ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া। এই ফেরানোর তালিকায় রয়েছে অস্কারজয়ী জনপ্রিয় হলিউড তারকা ব্র্যাড পিটের ‘ট্রয়’ ছবিটি। এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

কেন্দ্রীয় চরিত্রে না হলেও এ ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তার জন্য অন্তত ৮ মাস হলিউডে থাকতে হতো তাকে। কিন্তু ছবিটির প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। ঐশ্বরিয়া জানতেন না যে, এটাই হলিউডের নিয়ম।

চরিত্র ছোট্ট হলেও যাতে ছবির শুটিং চলার ফাঁকে অভিনেতা-অভিনেত্রীদের ডেট নিয়ে আচমকা কোনো সমস্যা না হয়, তার জন্য এই চুক্তি করে রাখেন বিগ বাজেট হলিউড ছবির নির্মাতারা। অথচ সেই সময় ঐশ্বরিয়ার হাতে একগুচ্ছ নামিদামি হিন্দি ছবির পরিচালকদের কাজের প্রস্তাব ছিল। সেসব ছবির জন্য ডেট-ও দেওয়া ছিল।

তবু একটা চেষ্টা করতে পারতেন তিনি, যদি না তাকে টানা হলিউডে ৮-৯ মাস থাকতে হতো— এই নির্দেশ না দেওয়া হতো। তাই ছেড়েছিলেন ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব। শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করেন রোজ বায়ির্ন।

পরে ২০১২ সালে এক সাক্ষাৎকারে ব্রাড পিট এ ঘটনার কথা উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কথা আজও তার মনে রয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন পিটের নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

আপডেট সময় : ০৯:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪