ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

ইসরাইলি হামলায় অন্তত ১১ জন মানুষ মারা গেছে। সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে ইসরাইলের বর্বর হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। একই সঙ্গে লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে চলমান সরাসরি আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলকে স্পষ্টভাবে বুঝতে হবে যে তাদের হামলা, লঙ্ঘন এবং লেবাননের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে পারে না।

হিজবুল্লাহ অভিযোগ করেছে, লেবানন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে ‘অপমানজনক সরাসরি আলোচনার পথে’ এগিয়ে যাচ্ছে। ইসরাইলকে বিনা মূল্যে ছাড় দিচ্ছে। সংগঠনটি এ ধরনের আলোচনা ও ছাড় বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এর আগে শনিবার দক্ষিণ লেবাননের আনসার ও দেইর আল-জাহরানি এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও কমান্ড-সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। দখলদাররা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের তিন সেনা আহত হওয়ার পর পাল্টা অভিযান হিসেবে এসব হামলা চালানো হয়। (=

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬